
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ - ১১:৫
• পঠিত: ১০ বার

দুপচাঁচিয়ায় নয়ন হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।১০নভেম্বর মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন ।জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার আমশট্র গ্রামে অনুমোদনহীন নয়ন হেরিটেজ পার্কে কয়েক দিন আগে কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে অশ্লীলতা ছাড়ানো অভিযোগ উঠে । এ ঘটনায় প্রতিবাদে গত সোমবার ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ প্রেক্ষিতে ১০ নভেম্বর দুপুরে সহকারী কমিশনার ভূমি পার্কে অভিযান চালান।





