
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ - ১৭:১৩
• পঠিত: ১১ বার

দুপচাঁচিয়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২১ নভেম্বর মডেল মসজিদের হলরুমে শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল আমিন মহলদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার মোজাফফর হোসেন। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল বারি, সহ-সভাপতি মাহমুদুর রহমান রাসেল, সদস্য আব্দুল বাকি,ইমরান হোসেন, শেফালী নাসরিন, ইদ্রিস আলী প্রমুখ।





