রবিবার, ২২ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

কুমড়া বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফেরাচ্ছেন দুপচাঁচিয়ার কাকলি রানী

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ - ১৭:৩২

• পঠিত: ৬ বার

কুমড়া বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফেরাচ্ছেন দুপচাঁচিয়ার কাকলি রানী



শীত এলেই বাঙালির খাবারের তালিকায় বাড়তি আকর্ষণ হয়ে ওঠে কুমড়া বড়ি। মাছের ঝোল, মাংস কিংবা শীতের সবজির সঙ্গে এই বড়ির স্বাদ যেন অতুলনীয়। একসময় গ্রামবাংলার নারীরা কেবল পরিবারের চাহিদা মেটাতে কুমড়া বড়ি তৈরি করলেও এখন তা অনেকের কাছে আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কুমড়া বড়ি তৈরি ও বিক্রি করে সংসারে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। তাঁদেরই একজন কাকলি রানী দাস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীতের শুরুতেই উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লার বাড়ির উঠানে শুরু হয়েছে কুমড়া বড়ি তৈরির কর্মযজ্ঞ। চাল কুমড়া, মাষকলাইয়ের ডাল ও কালোজিরার সংমিশ্রণে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এই খাবার। ভোর থেকেই চলে ডাল ভেজানো, বাটা ও কুমড়া কোরানোর কাজ। এরপর নারীরা নিজেদের দক্ষ হাতে চাটাই, মাচা কিংবা কাপড়ের ওপর সারিবদ্ধভাবে বড়ি তৈরি করে রোদে শুকাতে দেন। কয়েক দিন ভালোভাবে শুকানোর পর এসব বড়ি বাজারে বিক্রির উপযোগী হয়।

উপজেলার আমষট্ট গ্রামের সবজি চাষি সুব্রত বর্মন জানান, জয়পুরহাটের ক্ষেতলাল ও বগুড়ার শিবগঞ্জ এলাকায় প্রচুর চাল কুমড়ার চাষ হয়। মৌসুমে অনেক সময় কৃষকের উৎপাদিত সব কুমড়া একসঙ্গে বিক্রি করা সম্ভব হয় না। ফলে অবিক্রীত ও উদ্বৃত্ত কুমড়া সংগ্রহ করে বড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এতে কৃষিপণ্যের অপচয় কমার পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি নাগর নদের তীরবর্তী চর এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে রোদে শুকানো কুমড়া বড়ি পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গৃহবধূ কাকলি রানী দাস। তিনি জানান, আগে শুধু পরিবারের খাবারের জন্য বড়ি তৈরি করতেন। তবে বর্তমানে স্থানীয় চাহিদার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও বড়ির অর্ডার পাচ্ছেন। শীত মৌসুমে ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় অনেকেই আগাম টাকা দিয়ে বড়ি তৈরি করে নিচ্ছেন। বর্তমানে প্রতি কেজি কুমড়া বড়ি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এলাকার গৃহবধূ ঝরনা, সন্ধ্যা রানী ও কাকলি দাস জানান, চাল কুমড়া ও মাষকলাইয়ের ডাল দিয়ে তৈরি বড়ির স্বাদ ও ঘ্রাণ অন্যরকম। মাছের ঝোল কিংবা বিভিন্ন সবজির তরকারিতে কুমড়া বড়ি ব্যবহার করলে খাবারের স্বাদ বেড়ে যায়। এ কারণে শহরাঞ্চলেও হাতে তৈরি এসব বড়ির চাহিদা বাড়ছে। মৌসুমে বড়ি তৈরি ও বিক্রি করে তাঁরা সংসারের খরচ মেটানোর পাশাপাশি বাড়তি আয় করতে পারছেন।

দুপচাঁচিয়া পৌর এলাকার লক্ষীতলা, কালিতলা এবং আশপাশের গ্রামগুলোতে কুমড়া বড়ি তৈরিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নারীদের ক্ষুদ্র উদ্যোগ। ঘরের কাজের পাশাপাশি নিজেদের শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁরা তৈরি করছেন আয়ের নতুন পথ। একদিকে পারিবারিক ঐতিহ্য ধরে রাখা, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়াচ্ছে।

স্থানীয়দের মতে, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দুপচাঁচিয়ার কুমড়া বড়ি তৈরির এই উদ্যোগ আরও বড় শিল্পে রূপ নিতে পারে। এ জন্য সহজ শর্তে ঋণ, স্বাস্থ্যসম্মত ও উন্নত শুকানোর ব্যবস্থা, প্রশিক্ষণ এবং পণ্য বাজারজাতকরণে সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন। প্রয়োজনীয় সহায়তা পেলে কুমড়া বড়ি তৈরি করে আরও অনেক নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।


তাড়াশের ঝুরঝুরি বাজারেই  মিলবে ব্যাংকিং সহ নানা সেবা

তাড়াশের ঝুরঝুরি বাজারেই মিলবে ব্যাংকিং সহ নানা সেবা

ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরে মেধার উৎসব, ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপহার দিল মেরিডিয়ান একাডেমি

শেরপুরে মেধার উৎসব, ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপহার দিল মেরিডিয়ান একাডেমি

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

দুপচাঁচিয়ায় শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

শেয়ার করুন