হোম/সংবাদ

শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬ - ১৬:২৫

• পঠিত: 11 বার

শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত



বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সুবাস চন্দ্র, শিক্ষক প্রতিনিধি ডলি চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ,সহকারী শিক্ষক কৃষ্ণা রানী, সাবিনা সুলতানা, রোজিনা খাতুন, সাহেব আলী, শিমূল হাসান, বায়োজিদ রাসেল, মোশাররফ হোসেন এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।

আব্দুল মনিনের সঞ্চালনায় সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফফর আলী বিদ্যালয়ের উন্নয়ন, জাতীয়করণ ,ভোকেশনাল কেন্দ্র পুনরায় চালু, ভবন নির্মাণের সামগ্রিক বিষয়াবলি নিয়ে বক্তব্য দেন।

পরবর্তীতে ঈদে মিলাদুন্নবী হামদ-নাত ও ৫ই আগষ্টের উপড় রচনা ,চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।