আমবাগান উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় নজরুল ইসলাম লেবু মাওলানা সংবর্ধনা

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬ - ১৭:৪৫
• পঠিত: 8 বার

২৩ আগস্ট ২০২৬ ইং রোজ রবিবার গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম লেবু মাওলানা এমপিকে সংবর্ধনা দিয়েছে আমবাগান উচ্চ বিদ্যালয়। আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন ধাপেরহাট নায়েবিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য লেবু মাওলানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম হাবিবুর রহমান হাবিব, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এমপি নজরুল ইসলাম লেবু মাওলানা বলেন, আপনাদের ধাপেরহাট ইউনিয়নে আমার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কোনো কাঁচা রাস্তা থাকবে না, ইনশাআল্লাহ। আমি সব রাস্তা পাকাকরণের ব্যবস্থা করব। পাশাপাশি মসজিদগুলোর উন্নয়ন এবং বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও কাজ করব।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা, যোগাযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে ধাপেরহাট ইউনিয়নকে আরও উন্নত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।






