হোম/সংবাদ

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার - ৭

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬ - ১৭:১৯

• পঠিত: 7 বার

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার - ৭



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ৭২ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার,

১৯ আগস্ট সকাল ৮টা ২৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মো. আলিমদ্দীন (৪৫), পিতা-মৃত বক্কা মোহাম্মদ এবং মো. দর্শন আলী (৪০), পিতা-মো. … রহমান। তাদের উভয়ের ঠিকানা—সাং-বড় পলাশবাড়ী (সরকার বস্তি), থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।

৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার,

২১ আগস্ট দুপুর ১২টা ৩৫ মিনিটে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. বুলবুল আহমেদ (৩২), পিতা-মো. আবুল হোসেন, মাতা-মোছা. মনোয়ারা বেগম, সাং-বেহারী (কাঠালিয়াপাড়া), এবং মো. মামুন মিয়া (২৯), পিতা-মৃত সবুর আলী, মাতা-মোছা. মরজিন খাতুন, সাং-লোহাগাড়া। তাদের উভয়ের থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়।

১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার,

২২ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-আমগাঁও, থানা-হরিপুর; মোঃ খাইরুল আলম ওরফে খইরুল (৩৮), পিতা-মোঃ নুর হোসেন, সাং-বড়পলাশবাড়ী (বড়গছিয়া); এবং মোঃ আলম (৩৮), পিতা-মৃত এনামুল, সাং-বেলসাড়া (ঝুলিবস্তি)। তাদের মধ্যে গোলাম রব্বানীর থানা-হরিপুর এবং খাইরুল আলম ও মোঃ আলমের থানা-বালিয়াডাঙ্গী। সকলের জেলা-ঠাকুরগাঁও।

সব মিলিয়ে গত ৭২ ঘণ্টায় পৃথক অভিযানে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।