হোম/সংবাদ

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা গ্রেপ্তার

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬ - ১৭:২১

• পঠিত: 21 বার

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের  আহ্বায়ক তোতা গ্রেপ্তার



বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই মাসের কোটা বিরোধী আন্দোলনের মামলায় গুনাহার ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ডিএস কেজি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোতা মিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে পুকুরগাছা গ্রামের ইছাহাক আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে অনুষ্ঠিত কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান তোতা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।