হোম/সংবাদ

দুপচাঁচিয়ায় অসহায় দুঃস্থদের মাঝে চেক বিতরণ

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬ - ১৭:৪২

• পঠিত: 10 বার

দুপচাঁচিয়ায় অসহায় দুঃস্থদের মাঝে চেক বিতরণ


দুপচাঁচিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের অনুকূলে অসহায় ও দুঃস্থদের মাঝে বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়।২৩ আগস্ট রোববার বিকেলে উপজেলা সভা কক্ষে সংসদ সদস্যের পক্ষে চেকগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ।এ দিন দশ হাজার টাকা করে ১২ জন অসহায় দুস্থের মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকার এ চেক বিতরণ করা হয়।