পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬২ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১২অক্টোবর) তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর বিপরীতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান থাকায় তেঁতুলিয়ায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তবে তাপমাত্রার এই ওঠানামার কারণে শীতের আগমনের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আবহাওয়ার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রয়োজন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব