সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে মারা গেলেন মা।আজ মঙ্গলবার দুপুরে ছেলের মরদেহ বাড়িতে দেখার পরপরই মায়ের মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে,থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন,প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালের সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের বড় ভাই,বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবরে মা তার বাবার বাড়ি সলঙ্গা সাওপাড়া থেকে ১ ঘন্টা পর বাড়িতে এসে ছেলের মরদেহ দেখেই শোকে মা তারা ভানু (৭০) মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম শুরু হয়।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।