‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আরোও ছিলেন সহকারী কমিশনার (ভৃমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল
ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন,ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ খন্দকার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিট এর স্টেশন লিডার হামিদুর রহমানসহ দলীয় নেতা কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীগন। পরে ফায়ার সার্ভিস এর পক্ষ হতে অগ্নি নির্বাপনের পদ্ধতির ওপর মহড়া প্রদর্শন করা হয়।