বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন দুপচাঁচিয়ার আয়োজনে ১ম ডে- ক্যাম্প ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহামুদুন নবীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ- সচিব) ও বাংলাদেশ গার্লস এসোসিয়েশন বগুড়ার জেলার কমিশনার নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ,অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমরান হোসেন,প্রদীপ কুমার, বাংলাদেশ স্কাউটসের যুগ্ম সম্পাদক জিয়াউল হক,গার্লস এসোসিয়েশন স্থানীয় কমিশনার মাসুদা পারভেন, সম্পাদিকা তানজিলা আক্তার, ট্রেজারার হাসনা বানু প্রমুখ। এদিন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৩৫০ জন শিক্ষার্থীনি অংশ গ্রহণ করেন।