
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬ - ১৮:১৬
• পঠিত: ৪২ বার

বগুড়ার দুপচাঁচিয়ায় উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মোসাব্বির সম্রাটকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা প্রদান করে উদয়ন সংঘ।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দুপচাঁচিয়া পুরাতন উপজেলা চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদয়ন সংঘের সভাপতি নূর-এ-আলম সরদার নাইচ। সভাটি সঞ্চালনা করেন সংঘের সাংস্কৃতিক সম্পাদক মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোসাব্বির সম্রাট বক্তব্য দেন। এ সময় তিনি তাঁকে সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার শিক্ষা ও সার্বিক উন্নয়নে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ দেওয়ান, সহসভাপতি শহীদুল ইসলাম ও নুরুল ইসলাম বাবু, সহসাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বিপ্লব ও বাবলা সরদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী বাপ্পি, সহসাংগঠনিক সম্পাদক সিমন মোনিম, কোষাধ্যক্ষ বিধান কুমার সাহা টুটুল, সহকোষাধ্যক্ষ রাজিব সরদার, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহদপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম রবি, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আকাঈদ ইসলাম নাহিদসহ সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সহসাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুব বিষয়ক সম্পাদক শামীম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক নেওয়াজ বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ সরদার, আইন বিষয়ক সম্পাদক সরদার তারেক মাহমুদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং কার্যকরী সদস্য আতিকুর রহমান খোকন, সাব্বির আহম্মেদ, পার্থ চৌধুরী, রনি মন্ডল, মুতাসিন বিল্লাহ শান্ত, সবুজ শেখসহ সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
