মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার, গণপিটুনির পর দোকানে আগুন

ধুনট বগুড়া

ধুনট বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ১:৫

• পঠিত: ৩ বার

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার, গণপিটুনির পর দোকানে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাঁর মুদি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার মিলন হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২২ নভেম্বর) দুপুরে ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মিলন হোসেন ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি সম্পর্কে শিশুটির প্রতিবেশী দাদা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তবে প্রায় তিন বছর আগে গ্রামে ফিরে বাড়ির পাশেই একটি মুদি দোকান চালু করেন তিনি। বাড়িতে একাই থাকতেন মিলন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী শিশুটি তাঁর দোকানে চিপস কিনতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকানঘরের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মিলনের বিরুদ্ধে। একপর্যায়ে শিশুটি তাঁর হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

শিশুর কাছ থেকে ঘটনা জানার পর সন্ধ্যায় স্বজন ও স্থানীয় লোকজন মিলনের দোকানে গিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে ধুনট থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত লোকজন তাঁর দোকানঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় রোববার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার মিলন হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত ২ ফায়ারকর্মী

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত ২ ফায়ারকর্মী

বগুড়ায় আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, আহত ১০

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

সংবিধান সংশোধন ছাড়াই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত আইন বিশেষজ্ঞদের

সংবিধান সংশোধন ছাড়াই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত আইন বিশেষজ্ঞদের

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন