
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ০:১৯
• পঠিত: ৬ বার

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। তিনি মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন। অপরদিকে, মিল্টন হোসাইন (৪০) উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনির দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।





