মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

সংবিধান সংশোধন ছাড়াই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত আইন বিশেষজ্ঞদের

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ০:১০

• পঠিত: ৪ বার

সংবিধান সংশোধন ছাড়াই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত আইন বিশেষজ্ঞদের



আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে মনে করছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দলটির সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ওঠার পর দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল একসঙ্গে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, এ ক্ষেত্রে সংবিধান সংশোধন ছাড়াও বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলন বলেন, সংবিধানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করে সেটিকে নিষিদ্ধ করার বিধান থাকার প্রয়োজন নেই। বিদ্যমান আইনেই কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা রয়েছে। এর উদাহরণ ইতোমধ্যে দেখা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, নতুন আইন প্রণয়ন করলে তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এর পরিবর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা যেতে পারে। পরবর্তী সময়ে তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে সংগঠনটিকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়া সম্ভব।

তাজুল ইসলামের মতে, আইনি ও রাজনৈতিক উভয় দিক বিবেচনায় এ প্রক্রিয়াটি তুলনামূলকভাবে বাস্তবসম্মত। এতে সিদ্ধান্তকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করার সুযোগও কম থাকবে।

এদিকে সংবিধানের ৩৮ অনুচ্ছেদে নাগরিকদের সংগঠন বা সমিতি গঠনের অধিকার স্বীকৃত রয়েছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে ওই দলের কর্মী-সমর্থকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে কি না, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলেন, কোনো সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার ক্ষেত্রে এই অধিকার অবাধভাবে প্রযোজ্য হবে না।

তাজুল ইসলাম বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদে রাজনৈতিক দল গঠনের অধিকার দেওয়া হলেও রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় রাখতে হয়। অন্যদিকে মাহফুজুর রহমান মিলন বলেন, সংবিধানেই জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রাখা হয়েছে।

রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে আন্তর্জাতিক ইতিহাসেও উদাহরণ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে মিত্রশক্তির কন্ট্রোল কাউন্সিলের আইনের মাধ্যমে জার্মানির নাৎসি পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিলুপ্ত করা হয়। একইভাবে ইতালির সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তী বিধানে ফ্যাসিস্ট পার্টির পুনর্গঠন নিষিদ্ধ করা হয়েছে।

আইন বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার সম্ভাব্য পথ রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের ওপর।

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার, গণপিটুনির পর দোকানে আগুন

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার, গণপিটুনির পর দোকানে আগুন

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত ২ ফায়ারকর্মী

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত ২ ফায়ারকর্মী

বগুড়ায় আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, আহত ১০

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন