মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, আহত ১০

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ০:১৭

• পঠিত: ৩ বার

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আওয়ামী লীগের একটি মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২) ও জায়েদ শেখসহ (৩৬) অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মিকাইল ইসলাম টুটুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যুবলীগ নেতা মশিউর রহমানের দাবি, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে তিনিসহ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে শফিকুল ইসলামের দাবি, তাঁর বড় ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এ কারণে মশিউর রহমান ক্ষুব্ধ হয়ে প্রথমে তাঁর ওপর হামলা করেন। এতে তিনিসহ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি তাঁদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়জন ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন। তাঁদের মধ্যে গুরুতর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার, গণপিটুনির পর দোকানে আগুন

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার, গণপিটুনির পর দোকানে আগুন

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত ২ ফায়ারকর্মী

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত ২ ফায়ারকর্মী

বগুড়ায় আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

সংবিধান সংশোধন ছাড়াই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত আইন বিশেষজ্ঞদের

সংবিধান সংশোধন ছাড়াই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মত আইন বিশেষজ্ঞদের

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন