বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

বগুড়ার শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুর বগুড়া

শেরপুর বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ - ২৩:১৫

• পঠিত: ১৪ বার

বগুড়ার শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

‎বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবনের দেয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের সড়ক বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল ও কালো রং দিয়ে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালেও এ স্লোগান লেখা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‎সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটকের দেয়াল এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান গেটে ও মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে।

‎শুধু সরকারি স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন বিভিন্ন দেয়ালেও লেখা হয়েছে ‘জয় বাংলা’। তবে এসব স্লোগান কারা, কখন এবং কী উদ্দেশ্যে লিখেছে, তা জানা যায়নি।

‎এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে কে বা কারা এসব লিখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন

ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন

দুপচাঁচিয়ায় ১৪বছর বয়সী কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়ায় ১৪বছর বয়সী কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা খাইরুল গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা খাইরুল গ্রেপ্তার

রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী

গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন