
কুড়িগ্রাম
প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ - ২১:৭
• পঠিত: ৪ বার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রাম পৌরসভার গাড়িয়াল পাড়াস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৭ সালের নববর্ষকে সামনে রেখে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি নতুন বছরের সাংগঠনিক কার্যক্রম, জ্ঞানচর্চা ও দাওয়াতি কার্যক্রমে প্রকাশনাসামগ্রীর গুরুত্ব তুলে ধরা হয়





