
জি এম স্বপ্না
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ - ২০:৫৮
• পঠিত: ৫ বার

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন বিএনপি নেতা আফসার আলী। বিএনপির দলীয় মনোনয়ন (নমিনেশন) ফরম উত্তোলন উপলক্ষে নিজ এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,চেয়ারম্যান প্রার্থী মো: আফছার উদ্দিন। গতকাল সোমবার সন্ধ্যায় নিজ ইউনিয়নের অলিদহ নতুন বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় মুরুব্বী আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান,কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ,জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মোতালেব শেখ,নিজাম উদ্দিন প্রাং,হাসান আলী সরকার, বলাই শিমলা নিবাসী মো. সুজাব আলী, শিক্ষক রিপন হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে আফছার উদ্দিন উপস্থিত সবার পরামর্শ ও সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে তাকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন এবং আগামী দিনে তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।চেয়ারম্যান প্রার্থী আফসার আলী এলাকার ভোটার ভাই-বোনদের দোয়া তো সহযোগীতা কামনা করেন।





