
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ - ২১:১
• পঠিত: ১৬ বার

দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে খাইরুল ইসলাম(৪৫) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাইরুল জিয়ানগর গ্রামের হাজী খাজামুদ্দিনের ছেলে ও জিয়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ২০২৪সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলণ চলাকালে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান নাশকতা মামলায় খাইরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার গ্রেপ্তারকৃত খাইরুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।





