বুধবার, ৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

বুধবার, ৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়তে কিশোরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, বাজারে বাজারে প্রচারণা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬ - ২১:২

• পঠিত: ১০ বার

মাদকমুক্ত সমাজ গড়তে কিশোরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, বাজারে বাজারে প্রচারণা
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘ভয়েস অব কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠন। বাজারে বাজারে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছেন সংগঠনটির সদস্যরা।
মঙ্গলবার রাতে উপজেলার বড়ভিটা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। হ্যান্ড সাউন্ড বক্সে মাদকবিরোধী স্লোগান প্রচার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন এবং লিফলেট বিতরণের মধ্য দিয়ে বাজারের বিভিন্ন দোকানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণার সময় সংগঠনের সদস্যরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে মাদকের ভয়াবহতা তুলে ধরেন। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
এ উদ্যোগে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে একমত পোষণ করে বলেন, শুধু একটি বাজারে নয়, উপজেলার প্রতিটি বাজার, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো গেলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
ভয়েস অব কিশোরগঞ্জ মাদকবিরোধী কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ ও সদস্যসচিব সাংবাদিক আবু হাসান শেখের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান ও খোকনুজ্জামানসহ প্রমুখ। এছাড়া বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুবক ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
শেরপুরে যৌতুক নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার, পুলিশের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার

শেরপুরে যৌতুক নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার, পুলিশের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

নাগেশ্বরীতে বিপুল ইয়াবাসহ রাজু বাহিনী গ্রেপ্তার, ঝুলছে ডজন ডজন মামলা

নাগেশ্বরীতে বিপুল ইয়াবাসহ রাজু বাহিনী গ্রেপ্তার, ঝুলছে ডজন ডজন মামলা

শিবগঞ্জে লোকসানের শঙ্কায় আলু উত্তোলনে অনীহা কৃষকের

শিবগঞ্জে লোকসানের শঙ্কায় আলু উত্তোলনে অনীহা কৃষকের

শেরপুরে ঋণের টাকায় গড়া দুই কৃষকের ১ হাজার ৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ঋণের টাকায় গড়া দুই কৃষকের ১ হাজার ৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা

বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা

শেয়ার করুন