কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনের মা সফুরা বেগম(১০০) বার্ধক্যজণিত কারণে ১০ অক্টোবর শনিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন ( ইন্না লিল্লাহি ---- রাজিউন)। তিনি পাইকপাড়া মহল্লায় মৃত ছইমুদ্দিন প্রামানিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ ছেলে,৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে প্রায় দুই বছর আগে জয়পুরহাট এলাকায় থেকে র্যাব-১২গ্রেপ্তার করে।
এরপর থেকে তিনি বগুড়া কারাগারে আছেন। ১১ অক্টোবর রোববার মায়ের জানাজার জন্য আদালতের নির্দেশে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুপুরে তিনি দুপচাঁচিয়া পাইকপাড়া পুলিশি পাহারায় নিজের মায়ের জানাজায় নামাজ পড়ালেন । বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো: আসাদুর রহমান বলেন, মায়ের জানাজা জন্য ১১ টা থেকে ৩ টা পর্যন্ত আসামি বেলাল হোসেনকে প্যারোলে মুক্তি দেয়া হয়।জানাজার শেষে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।