মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

এস্তোনিয়াকে ঘিরে রাশিয়ার কড়া বার্তা, সরাসরি যুদ্ধের আশঙ্কা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ৮:১৫

• পঠিত: ৬ বার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স



ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ তোলে। এর আগে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রাশিয়া।

বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানানো হয়েছে, দেশটির উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাবের অভিযোগও তুলেছে মস্কো।

রাশিয়ার অভিযোগ, এস্তোনিয়া ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার সুযোগ দিচ্ছে। এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ, রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকির অভিযোগও তুলেছে দেশটি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় রাজনৈতিক ও কূটনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।

তবে ইউক্রেনের সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা কখনোই কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

এস্তোনিয়া আরও বলেছে, রাশিয়ার প্রচারণামূলক বক্তব্য নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছে দেশটি। এ বিষয়ে একই অঞ্চলের অন্যান্য দেশও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। অন্তত ছয় মাসের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে রুশ নিরাপত্তা সংস্থাগুলো। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর পরিণতি শুধু এস্তোনিয়াকে নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদেরও ভোগ করতে হতে পারে।

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। মস্কো দীর্ঘদিন ধরে তাদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে আসছে। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে নিজেদের যুক্তি হিসেবে তুলে ধরেছিল রাশিয়া।

এর আগেও বাল্টিক অঞ্চলের এস্তোনিয়া ও ন্যাটোর অন্য সদস্যদেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছে মস্কো। ইউক্রেনীয় ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করেছে। তবে কিয়েভের দাবি, রাশিয়ার সংকেত জ্যাম করার কারণে এমন ঘটনা ঘটে। ন্যাটোভুক্ত দেশগুলো ইচ্ছাকৃতভাবে ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বরং এসব অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করেছে তারা।

সূত্র: আলজাজিরা

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়, ১৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা

ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়, ১৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

৫০টি জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান-রাশিয়া

৫০টি জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান-রাশিয়া

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশের সাউন্ড গ্রেনেড

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশের সাউন্ড গ্রেনেড

শেয়ার করুন