
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ১১:৩৪
• পঠিত: ১০ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় শুটিং চলাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ার মমইনে অবস্থান করছিলেন। সেখানে শুটিংয়ের সময় হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





