বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা জয়ারানী (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ব্যাংকার বাবলা দাস (৩১) গুরুতর আহত হয়েছেন। নিহত জয়া রানী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাবলা দাসের স্ত্রী । শুক্রবার (৩০ অক্টোবর) রাত এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী স্বামী-স্ত্রী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী খেতুর ধাম নামক হিন্দুদের তীর্থ স্থান দর্শন শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে যায়।
এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়া রানীর ঘটনা স্থলে মারা যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।