শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

মাত্র ২০ হাজার টাকা সম্বল, হেঁটেই হজে যাওয়ার স্বপ্ন ৬০ বছরের আব্দুর রহিমের

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬ - ১৯:২৯

• পঠিত: ৯ বার

মাত্র ২০ হাজার টাকা সম্বল, হেঁটেই হজে যাওয়ার স্বপ্ন ৬০ বছরের আব্দুর রহিমের
মাথার ওপর টিনের ছাউনি, অভাবের সংসার। জীবিকা নির্বাহ করেন অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করে। সংসারের খরচ জোগাতে স্ত্রীও কাজ করেন স্থানীয় একটি হোটেলে। এমন বাস্তবতার মধ্যেও দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন লালন করে আসছেন বগুড়ার শেরপুর উপজেলার ৬০ বছর বয়সী আব্দুর রহিম। তাঁর সেই স্বপ্ন পবিত্র মক্কায় গিয়ে হজ পালন করা। সেই আকাঙ্ক্ষা পূরণের আশায় মাত্র ২০ হাজার টাকা সম্বল করে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।

আব্দুর রহিম শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর আদর্শ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফয়েজ উদ্দিন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন তিনি। তবে সীমিত অর্থ নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছানো এবং হজ পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘর বলতে ছোট একটি জরাজীর্ণ কুঁড়েঘর। বৃষ্টির পানি ঠেকাতে টিনের ছাউনির ওপর বিছিয়ে রাখা হয়েছে পলিথিন। এই ঘরেই স্ত্রী রহিতন বিবিকে নিয়ে বসবাস করেন আব্দুর রহিম।



আব্দুর রহিমের স্ত্রী রহিতন বিবি জানান, তাঁর স্বামী অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন। দিনমজুরি করে যা আয় করেন, তা দিয়ে সংসার চালানোই কঠিন। সংসারের আর্থিক সংকট সামাল দিতে তিনিও স্থানীয় একটি হোটেলে মসলা বাটার কাজ করেন। তাঁদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।

রহিতন বিবি বলেন, প্রায় ছয় বছর আগে তাঁর স্বামী বরিশালের চরমোনাইয়ে ওরশ মাহফিলে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাঁর মধ্যে হজ পালনের প্রবল ইচ্ছা তৈরি হয়। এরপর থেকে সুযোগ পেলেই হজে যাওয়ার কথা বলতেন। কিন্তু অর্থের অভাবে সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছিল না।

তিনি বলেন, স্বামীর এই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় কখনো বাধা দেননি। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর জন্য দোয়া করছেন। আল্লাহ যেন তাঁর স্বামীর মনের আশা পূরণ করেন। তবে স্বামীর কাছে ঠিক কত টাকা রয়েছে, তা তিনি জানেন না। এ কারণে তাঁর মনে দুশ্চিন্তাও রয়েছে।



একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম ও সুলতান মাহমুদসহ অন্তত ১০ জন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায়, গত পাঁচ-ছয় বছর ধরে আব্দুর রহিম হজ পালনের ইচ্ছার কথা বলে আসছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে এ নিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন।

প্রতিবেশীদের ভাষ্য, অর্থ সঞ্চয়ের জন্য আব্দুর রহিম কাটা গাছের গোড়া ও মোথা সংগ্রহ করতেন। পরে সেগুলো থেকে লাকড়ি তৈরি করে জ্বালানি হিসেবে বিক্রি করতেন। এভাবে দীর্ঘদিনের পরিশ্রমে তাঁর সর্বোচ্চ ২০ হাজার টাকা জমেছে বলে জানান তাঁরা।

প্রতিবেশীরা আরও জানান, প্রায় দুই বছর আগে অনেক কষ্টে পাসপোর্ট তৈরি করেছিলেন আব্দুর রহিম। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় ভিসা সংগ্রহ করতে পারেননি। শেষ পর্যন্ত সীমিত অর্থ নিয়েই পায়ে হেঁটে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।



বাড়ি থেকে যাত্রার সময় আব্দুর রহিমের গলায় ঝোলানো ছিল পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার কথা লেখা একটি নেমপ্লেট। হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় সামান্য অর্থ সঙ্গে নিয়ে শুরু করেছেন তাঁর এই যাত্রা।

তাঁর এ উদ্যোগে বিস্মিত হয়েছেন গ্রামের অনেকে। তবে একই সঙ্গে তাঁর নিরাপত্তা, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা এবং গন্তব্যে পৌঁছানোর বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিবেশীরা। তাঁদের প্রত্যাশা, কোনো সহৃদয় ব্যক্তি বা সামর্থ্যবান প্রতিষ্ঠান তাঁর পাশে দাঁড়ালে স্বপ্ন পূরণের একটি পথ তৈরি হতে পারে।

এ বিষয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, আব্দুর রহিম তাঁর কাছ থেকে একটি নাগরিকত্ব সনদ নিয়েছেন। তিনি শুনেছেন, আব্দুর রহিম পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছেন।

তবে মাত্র ২০ হাজার টাকা নিয়ে তাঁর এই দীর্ঘ যাত্রা কতটা এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে আব্দুর রহিমের প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা ও যাতায়াতসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা জরুরি।
সলঙ্গায় আলিম ও এইচএসসিতে এগিয়ে যারা-পিছিয়ে যারা

সলঙ্গায় আলিম ও এইচএসসিতে এগিয়ে যারা-পিছিয়ে যারা

বগুড়ায় এইচএসসিতে ৫ কলেজে পাস করেনি কেউ, ৪৬ পরীক্ষার্থীর সবাই ফেল!

বগুড়ায় এইচএসসিতে ৫ কলেজে পাস করেনি কেউ, ৪৬ পরীক্ষার্থীর সবাই ফেল!

বগুড়ায় ঘর থেকে বৃদ্ধের অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

বগুড়ায় ঘর থেকে বৃদ্ধের অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

অষ্টম সপ্তাহে নতুন ব্র্যান্ড ও উপহারের চমকে আইসিসিবির কার বাজার

অষ্টম সপ্তাহে নতুন ব্র্যান্ড ও উপহারের চমকে আইসিসিবির কার বাজার

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

মোগল আমলের খাবার আর সুফি সুরে মুগ্ধ অতিথিরা  আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন

মোগল আমলের খাবার আর সুফি সুরে মুগ্ধ অতিথিরা আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন

শেয়ার করুন