শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল

স্টাফ

স্টাফ

রিপোর্টার

প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬ - ২১:১০

• পঠিত: ৩ বার

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে ঢাকার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির সূচনা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো. লিয়াকত হোসেন এবং প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিনিধিদের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ এবং এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাচটি ঘিরে স্টেডিয়াম এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিযোগিতার প্রথম দিনেই প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

এবিজির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানো, তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় আগ্রহী করে তোলা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

তাঁদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপের মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। একই সঙ্গে এ প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “এই আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। এবিজি স্পোর্টস সিটির মাঠের খেলোয়াড়েরা একদিন বিশ্বকাপ জিতবে—এমন সুযোগ ও পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এবিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের মাধ্যমেই দেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

জাতীয় দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম এবিজির উদ্যোগের প্রশংসা করে বলেন, “এবিজির এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। আমি মনে করি, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের ফুটবল ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।”
ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় আলোচনা

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় আলোচনা

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম

অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম

বিশ্ব ডায়াবেটিস দিবসে ভাঙ্গড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব ডায়াবেটিস দিবসে ভাঙ্গড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কুড়িগ্রামে আত-তাহযিব আইডিয়াল মাদরাসার উদ্যোগে "ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬" অনুষ্ঠিত

কুড়িগ্রামে আত-তাহযিব আইডিয়াল মাদরাসার উদ্যোগে "ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬" অনুষ্ঠিত

শেয়ার করুন