হোম/সংবাদ

সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়।

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬ - ২৩:০

• পঠিত: 5 বার

সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়।
সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়।



গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষকরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপজেলার শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষা কার্যক্রমের পরিবেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, চক সালাইপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সাদুল্লাপুর পাইলট বহুমুখী উচ্চবিদ্যালয়ের নওশাদ, রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিনিধি, বড় জামালপুর সিনিয়র মাদ্রাসার মেহেদী হাসান, কিশামত খেজু দাখিল মাদ্রাসার হোসেন আলী, তরফ কামাল আদর্শ দাখিল মাদ্রাসার আয়ুব আলী, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা।

এছাড়া ধাপেরহাট আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার কে ফুলের শুভেচ্ছা জানান।

নবাগত ইউএনও রওজাতুন জান্নাত শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।