হোম/সংবাদ

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬ - ২১:৩০

• পঠিত: 10 বার

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ
দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ



বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুশারদিঘী এলাকা থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা এ চালগুলো জব্দ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে কি না, তা তদারকির জন্য ডিলার আব্দুল হাই এর রঘিশাদিঘী পযেন্টে পরিদর্শনে যান। এ সময় তাকে দেখে অসাধু ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই চাল উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে পরামর্শ করে জব্দকৃত চাল তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল যাতে কোনোভাবেই অবৈধভাবে বেচাকেনা বা পাচার না হয়, সে বিষয়ে ভবিষ্যতেও নজরদারি অব্যাহত থাকবে।