দুপচাঁচিয়া মহিলা কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ অক্টোবর বুধবার দুপুরে কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী মহাপরিচালক কৃষিবিদ ড: আব্দুল মজিদ প্রামানিক। স্বগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি ও কলেজের হিতৈষী সদস্য আব্দুল হামিদ, সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, প্রভাষক ফারজানা ফেরদৌসী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি আক্তাউল হক, অভিভাবক সদস্য তাজনুল ইসলাম, শিক্ষার্থী তানিয়া আক্তার, নিশাত তাসনিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম সেজুর। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দুপচাঁচিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীতে ৩২০ জন ছাত্রী ভর্তি হয়েছেন।