সিরাজগঞ্জের সলঙ্গায় এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা গতকাল সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী ওই ছাত্রী ধরইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।স্কুলে যাতায়াতের সময় একই গ্রামের প্রতিবেশী যুবক সজিব এর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবক বিভিন্ন সময়ে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। অভিযোগে জানা যায়,গত ২৫ মে রাত ১১টার দিকে সেরেন্দাসপুর গ্রামে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীর বসতবাড়ির একটি টিনের ঘরে একধীকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তুললেও অভিযুক্ত যুবক পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনায় ছাত্রী তার বাবা ও পরিবারকে বিষয়টি জানালে বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায়।
পরে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়।সালিশে উভয় পক্ষের বক্তব্য শোনার পর একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করা হয়।সেখানে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের বিষয়ে সম্মতির কথা উল্লেখ রয়েছে বলে জানা যায়।
বর্তমানে অভিযুক্তের বাবা-মা ও আত্মীয়স্বজন বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন।নিরুপায় হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে স্কুল ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।