হোম/সংবাদ

কিশোরগঞ্জে মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬ - ১৭:৩৯

• পঠিত: 4 বার

কিশোরগঞ্জে মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ



জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার একটি জলাশয়ে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের উৎসাহিত করা এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।