হোম/সংবাদ

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত \ মা মেয়ে আহত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬ - ১৯:১৩

• পঠিত: 12 বার

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত \ মা মেয়ে আহত


দুপচাঁচিয়ায় পিকআপ ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মফছের আলী ফকির(৬০) নামের এক ব্যাটারী চালিত অটোভ্যান চালক নিহত হয়েছে। নিহত মফছের আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আছামুদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী মাবিয়া বেগম(৭০) ও তার মেয়ে রেহেনা বেগম(৪৫) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন। ১৭আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪টায় সময় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন মফছের আলী যাত্রী নিয়ে বেড়াগ্রাম থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগীবাহনকারী পিকআপ অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় অটোভ্যানের চালক ও যাত্রীরা ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রæত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক মফছের আলীকে মৃত ঘোষণা করেন। আহত মা ও মেয়ের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেকে) প্রেরণ করা হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ও এক ব্যক্তিতে আটক করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। জনতা একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।