রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬ - ১৩:৫৮

• পঠিত: ১০ বার

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের 'স্বপ্নকুঁড়ি' মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে উপস্থিত শতাধিক প্রবীণ ব্যক্তিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান প্রবীণদের সম্মান ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, "পরিবার ও সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। আমরা আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তা প্রবীণদের ত্যাগ, শ্রম ও দিকনির্দেশনারই ফসল। প্রবীণরা আমাদের সমাজের অনাদৃত কোনো অংশ নন, বরং তারা অভিজ্ঞতা ও প্রজ্ঞার বাতিঘর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোনো প্রবীণ ব্যক্তি যেন পরিবার বা সমাজে অবহেলা কিংবা নিগ্রহের শিকার না হন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। আমাদের মনে রাখতে হবে, সময়ের স্বাভাবিক নিয়মে আজ যারা তরুণ, আগামীকাল তারাই প্রবীণ হবেন। তাই প্রবীণদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সুরক্ষামূলক ও সহানুভূতিশীল সমাজ গঠন করা আমাদের নৈতিক দায়িত্ব।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাব উদ্দিন, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ড. আর রাফি তামজিদ।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের মেহেদী হাসান দিনার, ফ্রেন্ডশিপ প্রতিনিধি মাহামুদুল হাসান ও উম্মে সালমা বেগম সহ সমাজসেবা কার্যালয়ের অনান্যরা উপস্থিত ছিলেন।
ধুনটে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, একজনের ৬ মাস ও অন্যজনের ৩ মাস

ধুনটে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, একজনের ৬ মাস ও অন্যজনের ৩ মাস

ধুনটে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধুনটে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা

চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

শেরপুরে শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার, শর্টসার্কিটে মৃত্যুর ধারণা

শেরপুরে শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার, শর্টসার্কিটে মৃত্যুর ধারণা

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় আলোচনা

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় আলোচনা

শেয়ার করুন