কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬ - ১:৪২
• পঠিত: 1 বার

“বাড়াই মাছের উৎপাদন, সবার জন্য পুষ্টি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ চাষ ও মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমাজামান তন্বী, কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,সমবায় অফিসার জাকিয়া ফারহানাসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং মৎস্যসম্পদের সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।






