দুপচাঁচিয়ায় ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬ - ১:৩৯
• পঠিত: 4 বার

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৬আগস্ট রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোদা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মৎস্য অফিসের প্রাক্তন ক্ষেত্র সহকারী নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা মৎস্য অফিসার ফারহান ফায়েজ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব মেহেরুর ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, সাংবাদিক কেএম বেলাল, মৎস্য চাষী মকলেছার রহমান ভুট্টু প্রমুখ। সভা শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬জন শ্রেষ্ঠ মৎস্য খামারীর হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কারপ্রাপ্তরা হলেন, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মৎস্য চাষী মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মকলেছুর রহমান বাবু, শহীদুল ইসলাম, শাহীনুর বেগম, শহীদুল ইসলাম সাইদ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপির নেতৃবৃন্দ ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।






