বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার। এ সময় এমপি আব্দুল মুহিত তালুকদার বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মে

হেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খাঁন স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়নুল হক, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা পেুসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।