সারাদেশের ন্যায় দুপচাঁচিয়া মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণির ক্লাসের শুভ উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খান।এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ওয়ালিউল ইসলাম বিটুলের পরিচালনায় বক্তব্য দেন কলেজের হিতৈষী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম সেজু প্রমুখ।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুপচাঁচিয়া মহিলা কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় প্রায় ৩২০ জন ছাত্রী ভর্তি হয়েছেন।