বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় শাখাটির নতুন ভবনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এমএমজি তোফায়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেনিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি স¤প্রসারণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহŸান জানান। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান। এ ছাড়া বক্তব্যদেন দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন, গ্রাহক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, সাজ্জাদ হোসেন, আব্দুর রাজ্জাক এবং ভবন মালিক নুরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার স¤প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ‘রূপালী ক্যাশ’, ‘রূপালী ই-ব্যাংকিং’ অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।