বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর দুপচাঁচিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ছোটন চক্রবর্ত্তীকে সভাপতি, সঞ্জিত পাল, সুব্রত ঘোষ, সজল বসাক, গোপাল গোস্বামীকে সহ সভাপতি, রতন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, সুফল কুমার মহন্তকে যুগ্ম সাধারণ সম্পাদক, অমিত কুন্ডু (রাজীব) কে সহ সাধারণ সম্পাদক, তরুণ পালকে কোষাধ্যক্ষ, রঞ্জন রাজভরকে সহ কোষাধ্যক্ষ ও দীপক পালকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুপচাঁচিয়া উপজেলা নয়া কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ এন সি বাড়ই সাক্ষরিত অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।