বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখা আয়োজনে দুপচাঁচিয়া উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । এ উপলক্ষে ২৮ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলা মডেল মসজিদ চত্বরে বগুড়া জেলা ছাত্রশিবির সভাপতি সাদ্দাম হোসেন সাব্বিরের সভাপতিত্বে ও দুপচাঁচিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এসএসসি পরীক্ষায় ১০৬ জন ও দাখিল পরীক্ষায় ৪জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীসহ উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিতর্ক সম্পাদক আবু নাসির মোহাম্মদ ত্বোহা। মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,"বারবার চর্চার মাধ্যমে অনেক কঠিন বিষয় গুলো সহজ করা যায়। আমাদের আগামীর পথ ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করেই পরিচালিত করতে হবে। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়েতে ইসলামীর আমির হাফেজ আব্দুন নূর খন্দকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশনস এর এমডি ও ইউপির সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়েতের আমির আব্দুল হক সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এ্যাড.সাইফুদ্দীন সাইফুল, জেলা সেক্রেটারি আবু হোজায়ফা। আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উত্তর আদর্শ থানা সভাপতি আমিম, দক্ষিণ থানা সভাপতি রিফাত এবং আদমদিঘী পশ্চিম থানা সভাপতি রাকিব, পূর্ব থানা সভাপতি নকিব প্রমুখ। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।