হোম/সংবাদ

হরিপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর বর্ষপূর্তি উদযাপন

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ১২:৫৭

• পঠিত: 10 বার

হরিপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর বর্ষপূর্তি উদযাপন



ঐতিহ্যবাহী দৈনিক করতোয়া ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল মামুন চৌধুরী। অনুষ্ঠানে দৈনিক করতোয়ার হরিপুর প্রতিনিধি আব্দুর রশীদ, দৈনিক দিনকালের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি ইউসুফ আলী, দুর্নীতি দমন বিষয়ক সম্পাদক মানিকসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ ৫০ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

পরে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।