শনিবার, ৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

বন্ধুত্বের তিন দশক: ‘বন্ধু-৯৬’-কুড়িগ্রাম এর বর্ণিল জেলা সম্মেলন অনুষ্ঠিত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬ - ১৫:৩৫

• পঠিত: ৩ বার

বন্ধুত্বের তিন দশক: ‘বন্ধু-৯৬’-কুড়িগ্রাম এর বর্ণিল জেলা সম্মেলন অনুষ্ঠিত
“বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার/ একসাথে ছিলাম, আছি, থাকবো সবসময়”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু-৯৬’-এর জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বন্ধুদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা ও অংশগ্রহণে আয়োজিত এই মিলনমেলা দিনভর এক আনন্দঘন ও উৎসবমুখর জনপদে রূপ নেয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে বর্ণিল এই সম্মেলনের সূচনা হয়। নির্ধারিত সময়ের আগেই নয়টি উপজেলা থেকে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা আনন্দ-উচ্ছ্বাস নিয়ে সম্মেলনে যোগ দেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে হলরুম চত্বরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। কুশল বিনিময় আর কৈশোরের স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, নব্বইয়ের দশকের বন্ধুত্বের এই অটুট বন্ধন কেবল ব্যক্তিগত স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি আজ সমাজকল্যাণ ও মানবিক কাজের এক অনন্য প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। আগামী দিনে কুড়িগ্রামের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম এবং সামাজিক সেবামূলক উদ্যোগ আরও বেগবান করবে এই সংগঠন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কৃষি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এ টি এম আরিফুজ্জামান বেলালের সভাপতিত্বে এবং খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে কুড়িগ্রামের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে।

নতুন নেতৃত্ব ঘোষণা

সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমিনুল ইসলাম লিটন-কে সভাপতি এবং মো. আইয়ুব আলী-কে সাধারণ সম্পাদক ও রুহুল আমিন মাস্টারকে সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন এই কমিটি আগামী দিনগুলোতে জেলার সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বন্ধুরা।
কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত

দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন সাবমার্সিবল পাম্প টিউবওয়েল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন সাবমার্সিবল পাম্প টিউবওয়েল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দুপচাঁচিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাংবাদিকরা সঠিক দায়িত্ব পালন না করলে দেশে বারবার স্বৈরাচার তৈরি হবে আব্দুল মহিত তালুকদার এমপি

সাংবাদিকরা সঠিক দায়িত্ব পালন না করলে দেশে বারবার স্বৈরাচার তৈরি হবে আব্দুল মহিত তালুকদার এমপি

সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স : আহত-৭

সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স : আহত-৭

শেয়ার করুন