বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদারের অর্থায়নে এবং পৌর বিএনপির আয়োজনে সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সাবমার্সিবল পাম্প, টিউবওয়েল ও ক্রীড়া সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান
তুহিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান চুম্বক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তালুকদার কাজল, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা কৃষক দল নেতা মাহবুর রহমান মাফু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিন ৮ বান্ডিল ঢেউটিন, ৪টি সাবমার্সিবল পাম্প, ৫টি টিউবওয়েল এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়