শনিবার, ৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

হিমালয় থেকে কুড়িগ্রামে অতিথি শকুন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬ - ২১:১৯

• পঠিত: ৮ বার

হিমালয় থেকে কুড়িগ্রামে অতিথি শকুন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার
কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির শকুনটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এ প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শুক্রবার বিকেল পাঁচটার দিকে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী পরিযায়ী শকুন। সাধারণত শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।
কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত

দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন সাবমার্সিবল পাম্প টিউবওয়েল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন সাবমার্সিবল পাম্প টিউবওয়েল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দুপচাঁচিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাংবাদিকরা সঠিক দায়িত্ব পালন না করলে দেশে বারবার স্বৈরাচার তৈরি হবে আব্দুল মহিত তালুকদার এমপি

সাংবাদিকরা সঠিক দায়িত্ব পালন না করলে দেশে বারবার স্বৈরাচার তৈরি হবে আব্দুল মহিত তালুকদার এমপি

সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স : আহত-৭

সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স : আহত-৭

শেয়ার করুন