জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার শেরপুরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬ - ২৩:২৩
• পঠিত: 8 বার

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের সান্যালপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে, সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ।
সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান মৈত্রেয়, তপন ব্যানার্জি, তন্ময় সাহা সাগর, মনিন্দ্রনাথ রায় ও পরিতোষ রায়।
সভায় আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির বার্তা বহন করে। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
উৎসবকে কেন্দ্র করে শেরপুরে ৪ সেপ্টেম্বর মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় আয়োজকেরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে নির্ধারিত কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উৎসবের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।






