রবিবার, ১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

বগুড়ায় অপহরণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার, ১৫ বছরের কিশোরী উদ্ধার

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ - ১৬:৩৮

• পঠিত: ৫ বার

বগুড়ায় অপহরণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার, ১৫ বছরের কিশোরী উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলায় পলাতক প্রধান আসামি শহিদ মন্ডলকে (২০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই অভিযানে অপহরণের শিকার কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকার বেরন রোডে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৮ অক্টোবর) এসআরবি-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১২-এর বগুড়া সিপিএসসি এবং এসআরবি-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভারের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী সারিয়াকান্দির নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, স্কুলে যাতায়াতের পথে শহিদ মন্ডল বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবসহ অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিতেন।

গত ১১ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ওই কিশোরী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, শহিদ মন্ডল অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সহায়তায় কিশোরীকে জোরপূর্বক একটি সিএনজিচালিত যানবাহনে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় করা মামলায় শহিদ মন্ডলকে এক নম্বর আসামি করা হয়।

এসআরবি জানায়, মামলার আসামি ও ভুক্তভোগীকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে বগুড়ার সিপিএসসি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেপ্তার এড়াতে শহিদ মন্ডল ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে দুই ইউনিটের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করেন।

গ্রেপ্তার শহিদ মন্ডল সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি মাস্টারপাড়া এলাকার কেরু মন্ডলের ছেলে। তাঁকে ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত

ভাঙ্গুড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ

ভাঙ্গুড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

অনলাইন শপিংয়ের দাপটে হারাচ্ছে ঢাকার বিপণিবিতানের জৌলুস

অনলাইন শপিংয়ের দাপটে হারাচ্ছে ঢাকার বিপণিবিতানের জৌলুস

কুড়িগ্রামে ৯ কলেজে 'শূন্য' পাস, ৪১%-এ নামল পাসের হার, জিপিএ-৫ মাত্র ১৩৬

কুড়িগ্রামে ৯ কলেজে 'শূন্য' পাস, ৪১%-এ নামল পাসের হার, জিপিএ-৫ মাত্র ১৩৬

শেয়ার করুন