দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা চত্বরে থেকে একটি যুব র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কান্তি বসাক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এমডি শিমুল,এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, সফল আত্মকর্মী সঞ্চিতা চৌধুরী,সফল উদ্যোক্তা হাবিবুর রহমান প্রমুখ।

সভা শেষে উদ্যোক্তা হাসানুল বান্না ও হাবিবুর রহমানকে ৫লাখ করে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক দেয়া হয় এবং প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মাঝে গাছের চারা ও সনদ বিতরণ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোফাজ্জল হোসেন খন্দকার, ক্যাশিয়ার আক্তারুজ্জামান সহ যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যরা বলেন,তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। তাঁদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।