‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বগুড়ার শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের
সহসভাপতি শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদিন নয়ন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গণি, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবুসহ কার্যনির্বাহী সদস্যরা।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত উদ্যোগ ও আইন মেনে চলার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা মাসব্যাপী রোড ক্যাম্পেইন, শিক্ষার্থী সমাবেশ ও সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।